অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকা নিয়ে করা রিট শুনতে বিব্রতবোধ করেছে হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিচারপতি।
রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটেছে।
আইনজীবীরা বলেন, এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে— প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করে দিলে বিষয়টি শুনানির জন্য সেখানে পাঠানো হবে।
গত ১০ নভেম্বর মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদে থাকা নিয়ে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূচ আলী আকন্দ।
এ সময় তিনি যুক্তি তুলে ধরেন সংবিধানের ৬৪(১) ও ৯৬(১) অনুচ্ছেদ অনুসারে, ৬৭ বছর বয়সের পর কেউ ওই পদে থাকতে পারবেন না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: