আদালত

সাংসদ বদির জামিন বহাল

আব্দুর রহমান বদি
আব্দুর রহমান বদি

দুর্নীতির মামলায় নিম্ন আদালতের দেয়া তিন বছরের কারাদণ্ড প্রাপ্ত কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে চেম্বার আদালত।

রোববার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দুদকের জামিন স্থগিত আবেদনে ‘নো অর্ডার’ বলে আদেশ দেন।

এ আদেশের ফলে এমপি বদির জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে গত ১৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এমপি বদিকে ছয় মাসের জামিন দেয়। পরে ১৭ নভেম্বর ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার আব্দুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেয়া হয়।

জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে সাংসদ বদির বিরুদ্ধে ২০১৪ সালের ২১ আগস্ট নগরীর রমনা থানায় বদির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

এতে বলা হয়, সার্বিক তদন্তে আবদুর রহমান বদি তার জ্ঞাত আয়বহির্ভুত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন।

এছাড়াও ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা গেছে তার সম্পদের পরিমাণ ৩৫১ গুণ বৃদ্ধি পেয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ