আদালত

সংবিধানের দুটি অনুচ্ছেদের বিষয়ে আদেশ কাল

আদালত
আদালত

সংবিধানের ৯৫ ও ১১৬ নম্বর অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর আগামীকাল (মঙ্গলবার) আদেশ দেবে আদালত। অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাষ্ট্রপতির ক্ষমতা চ্যালেঞ্জ করে এ রিট করা হয়।

সোমবার রিটের ওপর শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন ধার্য করেন।

এর আগে ওই দুটি অনুচ্ছেদসহ কয়েকটি অনুচ্ছেদের বৈধতা নিয়ে ৩ নভেম্বর রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। তিনি নিজেই আজ (সোমবার) শুনানিতে অংশ নেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

অনুচ্ছেদ দুটিকে সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না—এ মর্মে রিটে রুল চাওয়া হয়েছে।

আর রিট আবেদনে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারসহ ৪ জনকে বিবাদী করা হয়েছে।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্করণের নয় বছর পূর্তি উপলক্ষে গত ৩১ অক্টোবর দেয়া এক বাণীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ।

উল্লিখিত প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রণীত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনঃপ্রবর্তন হওয়া সময়ের দাবি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ