আদালত

ঝিনাইদহের পুলিশ সুপারকে বখাটেদের গ্রেপ্তারের নির্দেশ

আদালত
আদালত

ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে মঙ্গলবার দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে ঝিনাইদহের পুলিশ সুপারকে বখাটেদের গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত।

স্কুলে যাওয়া-আসার পথে কালীগঞ্জের নলডাঙ্গা গ্রামের বর্গাচাষী শাহানুর বিশ্বাসের মেয়েকে উত্ত্যক্ত করে বখাটেরা। এর প্রতিবাদ করায় গত ১৬ অক্টোবর তাকে পিটিয়ে গুরুতর আহত করে তারা।

মারাত্মক রক্তক্ষরণের কারণে শাহানুরের ২টি পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ