আদালত

সংবিধানের দুই অনুচ্ছেদের বৈধতা নিয়ে আদেশ মুলতবি

আদালত
আদালত

সংবিধানের ৯৫ ও ১১৬ নম্বর অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের ওপর আদেশ মুলতবি করেছে হাইকোর্ট। মঙ্গলবার এ বিষয়ে আদেশের কথা থাকলেও সকালে আদালত এ বিষয়ে আদেশ মুলতবি করে যেকোনো দিন এটি কার্যতালিকায় আসবে বলে ঘোষণা দেয়া হয়।

এর আগে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ রিটের বিষয়ে আদেশের দিন ধার্য করেন।

গত ৩ নভেম্বর উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদ ও নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা সংক্রান্ত ১১৬ অনুচ্ছেদ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এ রিট করেন।

বিচারাঙ্গনে ‘দ্বৈত শাসনের’ বিষয়টি প্রধান বিচারপতি সামনে আনার পর নানামুখী আলোচনার মধ্যেই সংবিধানের ওই ২টি অনুচ্ছেদে দুই দফায় আনা সংশোধনী চ্যালেঞ্জ করে এ রিট করা হয়। ওই আবেদনের ওপর রোববার ও সোমবার শুনানি করে আদেশের জন্য মঙ্গলবার দিন রাখা হলেও তা পিছিয়ে গেল।

রিট আবেদনকারী ইউনুছ আলী বলেন, অনেকগুলো সাংবিধানিক বিষয় থাকায় আদালত আরও দেখতে চেয়েছে। তাই আদেশ মুলতবি রাখা হয়েছে। আদালত চাইলে যেকোনো দিন আদেশ দিতে পারে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ