আদালত

রিজভীকে পাসপোর্ট দেয়ার নির্দেশ হাইকোর্টের

রুহুল কবীর রিজভী
রুহুল কবীর রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে নতুন পাসপোর্ট (মেশিন রিডেবল) দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ–সংক্রান্ত রুলের নিষ্পত্তি করে এ রায় দিয়েছে।

রায়ের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে এ পাসপোর্ট দিতে ডিজি ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টকে নির্দেশ দেয়া হয়েছে।

গত ৭ জুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পেতে রিজভীর করা রিটের পরিপ্রেক্ষিতে রুল দেয় হাইকোর্ট। রুলে তাকে পাসপোর্ট প্রদান করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন সঙ্গে ছিলেন জহিরুল ইসলামআর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

জহিরুল ইসলাম বলেন, গতবছরের ১০ ডিসেম্বর রিজভী এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেন।

গত বছরের ৩১ ডিসেম্বর তা দেয়ার কথা ছিল—এরপরও তা না দেয়ায় রিটটি করা হয় আদালত রায় দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ