আদালত

সাকার স্ত্রী-সন্তানের খালাসের রায় বাতিল চেয়ে রুল জারি

ছবি নাই
ছবি নাই

রায়ের খসড়া ফাঁসের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও সন্তানের খালাসের রায় বাতিল করে কেন সাজা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার বিকেলে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করে।

ট্রাইব্যুনালের রায়ের খসড়া ফাঁসের মামলায় দণ্ডিত মাহবুবুল আহসানের করা আপিলের গ্রহণযোগ্যতার শুনানির সময় এ আদেশ দেয়া হয়।

আদেশের অনুলিপি পাওয়ার ৬ সপ্তাহের মধ্যে দুই আসামিকে নিম্ন আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দিয়ে হাইকোর্ট জানায় আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন দিতে হবে।

আগামী ৪ সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল।

ওইদিন সকালে তার স্ত্রী, সন্তান ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ করে তা সংবাদকর্মীদের দেখান তারা। পরে এ ঘটনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ