আদালত

আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানসহ ১০ জনের বিচার শুরু

আনসারুল্লাহ বাংলা টিম
আনসারুল্লাহ বাংলা টিম

প্রায় দুই বছর আটকে থাকার পর আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। মামলার শুনানি শেষে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ৪ জানুয়ারির দিন ধার্য করেছে আদালত।

মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রোববার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

১০ আসামির মধ্যে জসিমউদ্দিনসহ ৪ জন আদালতে উপস্থিত হয়ে নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার চান। আর বাকি ৬ জন পলাতক রয়েছেন।

উগ্রপন্থি খুতবা ও বয়ান প্রচারের মাধ্যমে জঙ্গি তৎপরতা প্ররোচিত করার অভিযোগে ২০১৩ সালের ২৫ আগস্ট মামলাটি করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ