আদালত

খাদিজা হত্যাচেষ্টা: ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন

বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন
বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন

সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঘটনার দুই মাসের মধ্যেই আলোচিত এ মামলার বিচার শুরু হলো।

মঙ্গেলবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে অভিযোগ গঠন করা হয়।

আগামী ৫ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করেছে আদালত। এ মামলায় ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী বদরুলের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে।

গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। এ ঘটনায় করা মামলায় গত ৮ নভেম্বর বদরুল আলমকে একমাত্র আসামি করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এদিকে সাভারের সিআরপিতে খাদিজাকে দেখতে যান সংসদ সদস্য ডা. এনামুর রহমান। খাদিজা পুরোপুরি সুস্থ্য হতে আরো একমাস সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ