আদালত

মানিক সাহা হত্যা মামলা: ৯ জনের যাবজ্জীবন

মানিক চন্দ্র সাহা
মানিক চন্দ্র সাহা

দক্ষিণাঞ্চলের বরেণ্য সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে।

খুলনার বিশেষ দায়রা জজ ও বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার বুধবার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে সুমন ওরফে নুরুজ্জামান, বুলবুল ওরফে বুলু, আকরাম, ওরফে বোমারু আকরাম, আলী আকবর, ওরফে শাওন কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন পাঁচ জন।

আর মামলায় ২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত।

প্রায় একযুগ পর একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক সাহা হত্যা মামলার রায় ঘোষণা হলো।

এদিকে, এ রায়ে আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করছে আসামিপক্ষের আইনজীবী।

২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেসক্লাব থেকে ৫০ গজ দূরে আততায়ীদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মানিক সাহা। ঘটনার দুই দিন পর খুলনা থানার তৎকালীন উপ-পরিদর্শক রণজিৎ কুমার দাস অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন।

সাক্ষ্যগ্রহণের এক পর্যায়ে আদালত ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলাটির আরো তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে এ মামলায় আরো একজনকে সম্পৃক্ত করে ২০০৭ সালের ২ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ