আদালত

সিলেটের ব্যবসায়ী রাগীবসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

সিলেটের ব্যবসায়ী রাগীবসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
সিলেটের ব্যবসায়ী রাগীবসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ মামলায় সিলেটের ব্যবসায়ী রাগীব আলীসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

রোববার সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মহানগর আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেও বাদীর সাক্ষ্যগ্রহণের দিন এখনও ঠিক করা হয়নি।

সিলেটে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে ৬ জনের রিভিউ সাক্ষ্যগ্রহণ করে আর তারাপুর চা বাগানের ভূমি আত্মসাতের মামলায় গঠিত হয় অভিযোগ।

দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে জালিয়াতি মামলায় রিভিউ সাক্ষ্য দেন সিলেটের সাবেক জেলা প্রশাসক ফয়সল আলমসহ ৬ জন। এ নিয়ে এ মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

এছাড়া প্রতারণা করে তারাপুর চা বাগানের ভূমি আত্মসাতের মামলায় রাগিব আলীসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়।

রাগীব ছাড়া অন্য পাঁচ আসামি হলো: তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ, রাগীব আলীর ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা কাদির।

মামলায় সিলেটের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সাড়ে তিন মাস ধরে রাগীব আলী ভারতে পালিয়ে ছিলেন।

গত ২৪ নভেম্বর দেশটির পুলিশ তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠায়। তার ছেলে আবদুল হাই এবং মোস্তাক মজিদও আটক রয়েছেন। জামিনে আছেন সেবায়েত পংকজ কুমার গুপ্ত। আর রাগীবের জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা পলাতক।

এছাড়া রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলা বিচারাধীন হয়েছে। এ মামলায় ইতোমধ্যেই ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

গত ১০ জুলাই দুটি মামলায়ই আদালতে অভিযোগপত্র দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ