সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রায় দুই মাস পর এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো।
সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতে মামলার ৩৬ জন আসামীর মধ্যে বাদীসহ ১৭ জনের সাক্ষ্যগ্রহণ নেয়া হয়।
চলতি ডিসেম্বর মাসেই মামলার সব কার্যক্রম শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন পাবলিক প্রসিকিউটর।
গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। এ মামলার একমাত্র আসামী বদরুলকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: