আদালত

স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনাগুলো পরিবর্তনের নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

সারাদেশে স্বাধীনতাবিরোধীদের নামে যতো প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে— সেগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আগামী দুই মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে শিক্ষা সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেয়া হয়েছে। বছরের ১ মার্চ এ বিষয়ে আবার শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ কে রাশেদুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে ২০১৫ সালের ২৯ নভেম্বর স্বাধীনতাবিরোধীদের নামে থাকা স্থাপনা পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এ আদেশ বাস্তবায়ন না হওয়ায় আবার সম্পূরক আবেদন করেন আইনজীবী একে রাশেদুল হক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ