আদালত

বিচারকদের চাকরিবিধি: দুই সচিবকে তলব

আদালত
আদালত

বার বার সময় দেয়ার পরেও অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করায় আইন, বিচার, ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই বিভাগের দুই সচিবকে তলব করেছে আপিল বিভাগ।

ওই গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার আরো সময় চাইলে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আট বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশে আগামি ১২ ডিসেম্বর সকালে ওই দুই সচিবকে নিয়ে আদলতে হাজির থাকার জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ গত ১ ডিসেম্বর আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বিদেশে থাকার কারণে আরো এক সপ্তাহের সময় নেয় রাষ্ট্রপক্ষ। তখন ৭ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করে তা আদলতে দাখিলের নির্দেশ দেয় আপিল বিভাগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ