মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের শামসুলসহ ৫ রাজাকারের বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার সকালে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
এর আগে তাদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক ও নির্যাতনের পাঁচটি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
এসব ঘটনায় অভিযুক্তরা হলেন: মৌলভীবাজারের রাজনগরের শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেত চৌধুরী।
ইউনুস ও ওজায়ের কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক।
একাত্তরে শামসুল আলবদর বাহিনীর এবং নেসার ছিলেন রাজাকার বাহিনীর স্থানীয় কমান্ডার। অন্য তিনজন রাজাকার বাহিনীর সদস্য ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: