আদালত

জামিনের জন্য বিচারিক আদালতে যেতে হবে শফিক রেহমানকে

শফিক রেহমান
শফিক রেহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় জামিনের জন্যসাংবাদিক শফিক রেহমানকে বিচারিক আদালতে যাওয়ার আদেশ দিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগে তিনি জামিনের আবেদন করলে বিচারিক আদালতে তা বিবেচনা করতে বলেছে।

আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা ও জামিনের মেয়াদ বাড়াতে করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দিয়েছে আপিল বিভাগ।

আদালতে শফিক রেহমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আসাদুজ্জামান আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে আসাদুজ্জামান বলেন, তিন মাস বা মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত, এরমধ্যে যেটি আগে হয়, ওইসময় পর্যন্ত শফিক রেহমানকে জামিন দেয় সর্বোচ্চ আদালত। তিন মাস শেষ হয় ৩০ নভেম্বর। এর আগে ১৫ নভেম্বর একটি পুনর্বিবেচনার আবেদন করা হয়। পাশাপাশি জামিনের মেয়াদ বাড়ানোরও আবেদন হয়েছিল।

পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত শফিক রেহমানের জামিন বিবেচনা করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ বলে জানান তিনি।

এই মামলায় বিচারিক আদালতে ১৪ ডিসেম্বর দিন ঠিক রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ