চট্টগ্রামের কর্নেল হাট ও আকবর শাহ এলাকায় অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-হুজি'র ৫ সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।
গত রাতে নগরীর আকবর শাহ থানায় র্যাব-৭ এর উপসহকারী পরিচালক এমজি রব্বানী বাদি হয়ে মামলাগুলি করেন। অস্ত্র নিয়ন্ত্রণ, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন আইনে মামলা তিনটি হয়েছে।
এসব মামলায় আজ (শুক্রবার) বিকেলে তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সকালে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন ব্যাক্তিকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
এর আগে র্যাব আকবর শাহ থানার আওতাধীন কর্নেল হাট এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই জনকে আটক করে। এ সময় অস্ত্র, গ্রেনেড ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: