সিলেটে কলেজছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে রোববার ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা সাক্ষ্যগ্রহণ করা হয়।
মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩২ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। এরমধ্যে খাদিজার মা, বাবা, মামলার তদন্তকারী কর্মকর্তা এবং হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটও রয়েছেন।
আগামী ১৫ ডিসেম্বর বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হবে।
গত ৩ অক্টোবর সিলেট এম সি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে সে সাভারে সিআরপিতে চিকিৎসাধীন আছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: