নিম্ন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য পৃথক তিন বিধিমালা- আচরণ বিধিমালা, শৃঙ্খলা বিধিমালার গেজেট আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দিয়েছে।
সকালে পূর্ব নির্দেশানুসারে আপিল বিভাগে হাজির হন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক।
গত ৮ ডিসেম্বর নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে সোমবার হাজির করতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: