ইংরেজী মাধ্যমের স্কুলে টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭% ভ্যাট অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
রায়ে আগামি জানুয়ারি সেশন থেকে টিউশন ফির ওপর আর ভ্যাট আদায় না করতে নির্দেশ দেয়া হয়েছে।
গত বছরের ১৭ সেপ্টেম্বর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ইংরেজী মাধ্যমের স্কুলে টিউশন ফির ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট স্থগিতের আদেশ দেয় উচ্চ আদালত।
পাশাপাশি ভ্যাট আরোপের সিদ্ধান্ত কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: