নির্বাচনে কোনো রাজনৈতিক দল যেন আর দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করতে না পারে— সে জন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আগামীকাল এ বিষয়ে ইসিকে চিঠি দেবে তারা।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারকরা এতে উপস্থিত ছিলেন।
ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা বাংলাদেশের সুপ্রিম কোর্টেরও মনোগ্রাম। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামাত এক সময় এ প্রতীক নিয়ে নির্বাচন করেছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ৪ নভেম্বর ওই প্রতীকেই দলটিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে জামাতের নিবন্ধন অবৈধ হয়ে গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: