আদালত

সাঁওতালদের ঘরে আগুনের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ

সাঁওতালদের ঘরে আগুনের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ
সাঁওতালদের ঘরে আগুনের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরে আগুন দেয়ার ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের প্রতি এ ঘটনায় কারা জড়িত এবং পুলিশের কোনো সদস্য জড়িত কি না, তা তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

পাশাপাশি ওই ঘটনায় দায়ের হওয়া এজাহার দুটি সমান গুরুত্ব দিয়ে তদন্তের ব্যবস্থা করতে রংপুর রেঞ্জের ডিআইজিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি নিয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত ও আহত হন কমপক্ষে ২০ জন। ওইসময় পুড়িয়ে দেয়া হয় সাঁওতালদের ঘরবাড়ি।

ওই ঘটনা নিয়ে আল-জাজিরা সম্প্রতি একটি প্রতিবেদন প্রচার করে। সেখানে সাঁওতালদের ঘরে পুলিশের আগুন লাগানোর চিত্রও দেখানো হয়। এতে দেখা যায়, সংঘর্ষের একপর্যায়ে মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা একজন পুলিশ সদস্য সাঁওতালদের বাঁশ ও ছনের তৈরি ঘরে আগুন ধরিয়ে দিচ্ছেন। মুহূর্তেই আগুন পাশের ছনের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে।

এদিকে, গতকাল গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কাঁটাতারের বেড়ার ২৬টি পিলার ভাঙচুর করে দুর্বৃত্তরা।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও চিনিকল সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার সংলগ্ন জয়পুর গ্রামের দক্ষিণ অংশে কিছু পিলার ভাঙচুর অবস্থায় জমিতে পড়ে থাকতে দেখে চিনিকল কর্তৃপক্ষকে খবর দেয়। পরে চিনিকল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে একই দৃশ্য দেখে।

গত ৬ নভেম্বর পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের পর চিনিকল কর্তৃপক্ষ মাদারপুর ও জয়পুর গ্রামের চারদিকে প্রায় দুই কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেয়। সিমেন্ট ও রডের তৈরি পিলারে কাঁটাতার আটকানো হয়।

দুর্বৃত্তরা ভোরে খামারের পশ্চিম অংশে সাঁওতাল পল্লি জয়পুর গ্রাম সংলগ্ন ২৬টি পিলার ভাঙচুর করে। এ ব্যাপারে সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের উপব্যবস্থাপক হুমায়ুন কবির বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

উল্লেখ,গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে ৩ সাঁওতাল নিহত আহত হন কমপক্ষে ২০ জন। এ ঘটনার ১১ দিন পর স্বপন মুরমু বাদী হয়ে প্রায় ৬০০ জনকে অজ্ঞাত আসামি ও ২৬ নভেম্বর থমাস হেমব্রম বাদী হয়ে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আহমেদসহ আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে পৃথক দুইটি মামলা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ