জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ২২ ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত— অন্যথায় তার জামিন বাতিল করা হবে।
বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।
মামলায় আজ (বৃহস্পতিবার) আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের তারিখ ছিল তবে তিনি হাজির না হতে পারায় তার পক্ষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সময় প্রার্থণা করেন।
এরই পরিপ্রেক্ষিতে আদালত ২২ ডিসেম্বর সময় নির্ধারণ করে।
এর আগে গত ১ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: