মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার ৬ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক সানাউল হক।
এ সময় তিনি বলেন, তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৪টি অভিযোগ আনা হয়েছে।
একই মামলার ৬ আসামির মধ্যে মো. রঞ্জু মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
পলাতক আসামিরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা একাত্তরে স্থানীয় শান্তি কমিটির সেক্রেটারি আবদুল জব্বার মণ্ডল, জাসিজার রহমান ওরফে খোকা, আবদুল ওয়াহেদ মণ্ডল ও মমতাজ আলী বেপারী, আজগর হোসেন খান।
গত ২৬ নভেম্বর এ ৬ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: