প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনার মামলায় আত্মসমর্পণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসেন টিপু এ আদেশ দেন।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
রিমান্ডে নেয়া ওই দুই কর্মকর্তা হলেন: জুনিয়র টেকনিশিয়ান মো. সিদ্দিকুর রহমান ও প্রকৌশলী কর্মকর্তা এস এম রোকনুজ্জামান।
এর আগে, গত ২২ ডিসেম্বর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায় আদালত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: