আদালত

নাসিরনগরে হামলা: উপজেলা আ’লীগের নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নাসিরনগরে হামলা: উপজেলা আ’লীগের নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
নাসিরনগরে হামলা: উপজেলা আ’লীগের নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল আহাদের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে চার দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদকে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এসময় মামলার তদন্তকারি কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

বিচারক আয়েশা বেগম আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার বিকেলে আব্দুল আহাদকে তার ঘোষপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ