আদালত

টিউশন ফির বিপরীতে ভ্যাট আদায় অবৈধ ঘোষণার রায় স্থগিত

হাইকোর্ট
হাইকোর্ট

ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপর আরোপ করা সাড়ে ৭% ভ্যাট অবৈধ বলে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম আমিন উদ্দিন। এ বিষয়ে আগামী ২৯ জানুয়ারি পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

২০১২ সালে সরকার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশনের ওপর ৪.৫% করারোপ করে। ২০১৫ সালে তা বাড়িয়ে ৭.৫% করা হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সানবিম স্কুলের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ও সানিডেল স্কুলের শিক্ষার্থী সেলিম আজমের অভিভাবকরা ওই বছরের ১৬ সেপ্টেম্বর রিট করেন।

রিটের শুনানি নিয়ে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট ভ্যাট আরোপ স্থগিত করে রুল জারি করেন। পরে অবশ্য হাইকোর্টের স্থগিতাদেশ ১৪ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করে দেন।

পরে এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ১২ ডিসেম্বর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। রায়ের বিরুদ্ধে আবেদন আপিল বিভাগে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।

হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি বিষয়টি ২ জানুয়ারি (মঙ্গলবার) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়। আজ (মঙ্গলবার) শুনানি নিয়ে আদেশ দেন আপিল বিভাগ।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন এএম আমিন উদ্দিন ও এম মনজুর আলম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ