আদালত

গেরিলা বাহিনীর ২৩৬৭ মুক্তিযোদ্ধার স্বীকৃতির রায় আপিলেও বহাল

গেরিলা বাহিনীর ২৩৬৭ মুক্তিযোদ্ধার স্বীকৃতির রায় আপিলেও বহাল
গেরিলা বাহিনীর ২৩৬৭ মুক্তিযোদ্ধার স্বীকৃতির রায় আপিলেও বহাল

মুক্তিযুদ্ধে অংশ নেয়া ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর ২৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকা সংবলিত গেজেট বাতিল করার প্রজ্ঞাপন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দিয়েছে।

রাষ্ট্রপক্ষের করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন ও সুব্রত চৌধুরী।

আদালত প্রাঙ্গনে রিট আবেদনকারী আইনজীবী সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, বিশেষ গেরিলা বাহিনীর ২৩৬৭ জনের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বহাল রইল— মুক্তিযোদ্ধা হিসেবে তাদের আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, গতবছর ৮ সেপ্টেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিশেষ গেরিলা বাহিনীর ২৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকাসংবলিত গেজেট বাতিলের প্রজ্ঞাপন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেয়। এ রায় স্থগিত চেয়ে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয় ২৪ সেপ্টেম্বর আবেদন করে। ৯ অক্টোবর চেম্বার বিচারপতির হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি ৩০ অক্টোবর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়। ৩০ অক্টোবর আপিল বিভাগ স্থগিতাদেশের মেয়াদ বাড়ায় এবং রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিষয়টি শুনানির আজ আদালতে তোলা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০১৩ সালের ২২ জুলাই ওই গেরিলা বাহিনীর দুই হাজার ৩৬৭ জনের নাম মুক্তিযোদ্ধার তালিকায় যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। পরের বছর ২৯ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওই গেজেট বাতিল করে। সেখানে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভার সুপারিশ অনুসারে ‘ক্রুটিপূর্ণ গেজেটটি বাতিল করা হল।

গেজেট বাতিলের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৪ সালের ডিসেম্বরে হাই কোর্টে রিট আবেদন করেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। আবেদনকারী হিসেবে এতে পক্ষভুক্ত হন আরও ৩৩ জন মুক্তিযোদ্ধা।

প্রসঙ্গত: ২০১৫ সালের ১৯ জানুয়ারি ওই আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ গেজেট বাতিলের প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে।

সেই সঙ্গে ওই প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রজ্ঞাপনে স্বাক্ষরকারী উপসচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকের কাছে এর জবাব চাওয়া হয়।

রুলের ওপর শুনানি করে গতবছর ৮ সেপ্টেম্বর হাইকোর্ট গেজেট বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে। গেরিলা বাহিনীর দুই হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা দিতে নির্দেশ দেয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে প্রথম দফায় ২০ দিন ও পরের আরও দুই সপ্তাহের জন্যগ স্থগিত করা হয় হাইকোর্টের রায়। অবকাশ শেষে মঙ্গলবার বিষয়টি আদালতে উঠলে শুনানি করে আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেয়।

উল্লেখ, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা মুক্তিযুদ্ধের সময় একটি গেরিলা বাহিনী গঠন করে মুক্তি সংগ্রামে অংশ নেয়। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকা জাতীয় স্টেডিয়ামে (বর্তমান বঙ্গবন্ধু স্টেডিয়াম) আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর কাছে অস্ত্রসমর্পণ করে ওই গেরিলা বাহিনীর সদস্য্রা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ