আদালত

আরিফুল-গউছের জামিন বহাল, বাধা নেই মুক্তিতে

আরিফুল-গউছের জামিন বহাল
আরিফুল-গউছের জামিন বহাল

বিস্ফোরক আইনে করা দুই মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জিকে গউছের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের দেয়া তাদের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

আদালতে তাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আবদুল হালিম কাফী ও এম মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন , এ আদেশের ফলে আরিফুল ও গউছকের কারামুক্তিতে কোনো বাধা থাকল না।

উল্লেখ, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জি কে গউছ এবং সুনামগঞ্জের দিরাইয়ে জনসভায় বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনের অপর মামলায় আরিফুল হক চৌধুরী গত ১১ ডিসেম্বর হাইকোর্ট থেকে জামিন পান। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে। শুনানি নিয়ে ২০ ডিসেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে ২ জানুয়ারি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। এর ধারাবাহিকতায় আজ- মঙ্গলবার শুনানি হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা হলে যুবলীগের এক কর্মী নিহত হন এবং ২৯ জন আহত হয়। ওই ঘটনায় দিরাই থানায় মামলা হয়। ওই মামলায় হত্যা ও বিস্ফোরক আইনের পৃথক অভিযোগপত্র দেয় পুলিশ, এরমধ্যে বিস্ফোরক আইনের মামলায় ১১ ডিসেম্বর হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান আরিফুল হক। আর

বিগত ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হবিগঞ্জ সদর থানায় দুটি মামলা হয়। বিস্ফোরক আইনের মামলায় ১১ ডিসেম্বর হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান গউছ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ