সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় জামিন পেয়েছেন সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার দুপুরে সিলেট দায়রা জজ আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেয় আদালত।
এ নিয়ে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার ঘটনায় দুটি মামলাসহ চারটি মামলাতেই জামিন পেলেন আরিফুল হক চৌধুরী।
অপর তিন মামলায় জামিন পাওয়ায় আরিফুল হক চৌধুরীকে কারাগার থেকে মুক্ত হতে আর কোনো বাধা থাকলো না।
সিলেট পৌরসভায় মেয়র নির্বাচিত হলেও এ মামলার কারণে তাকে বরখাস্ত করা হয়।
গতকাল বিস্ফোরক আইনে করা দুই মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী
উল্লেখ, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় আরিফুল হক চৌধুরী গত ১১ ডিসেম্বর হাইকোর্ট থেকে জামিন পান। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে। শুনানি নিয়ে ২০ ডিসেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে ২ জানুয়ারি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হবিগঞ্জ সদর থানায় দুটি মামলা হয়।