আদালত

ষোড়শ সংশোধনী বাতিলের আপিল শুনানি ৮ ফেব্রুয়ারি

আদালত
আদালত

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানির দিন ৮ ফেব্রুয়ারি ঠিক করেছে আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এআদেশ দিয়েছে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন মনজিল মোরসেদ।

ওইদিনই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ বিচারপতির বেঞ্চে এ আপিলের শুনানি হবে।

গত ২৯ নভেম্বর চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ৫ জানুয়ারি শুনানির জন্য পাঠায়। এর আগে গত ২৮ নভেম্বর চূড়ান্ত নিষ্পত্তি চেয়ে আপিল বিভাগে আবেদনটি জানায় রিটকারী।

ওই আবেদনে বলা হয়, এ মামলায় সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকায় হাইকোর্ট সরাসরি আপিলের জন্য সার্টিফিকেট ইস্যু করেছে।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় সাংবিধানিক ব্যাখ্যার বিষয় জড়িত সেহেতু এটি আপিল বিভাগেই নিষ্পত্তি হবে। রিটকারী পক্ষ হাইকোর্টের রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য আবেদন দাখিল করে।

গত বছরের ৫ মে সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। রায়ে দুই বিচারপতি ১৬তম সংশোধণী অবৈধ ঘোষণা করলেও এক বিচারপতি ওই সংশোধনী বহাল রেখে রায় দেন।

নিয়মানুযায়ী সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যে রায় দেয়া হয় সেটাই চূড়ান্ত বলে ধরে নেয়া হয়। ১১ আগস্ট ওই রায়ের অনুলিপি প্রকাশিত হয়। এখন বিষয়টি আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায়, অনুলিপি হাতে পেয়েও সরকারপক্ষ এর বিরুদ্ধে আপিল করেনি।

গত ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর ওই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়।

পরে সংবিধানের ষোড়শ সংশোধনী আইন-২০১৪-এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিমকোর্টের ৯ জন আইনজীবী রিট আবেদনটি করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ