আদালত

লিটন হত্যায় গ্রেপ্তার জামাত-শিবিরের ছয় নেতাকর্মী ৭ দিনের রিমান্ডে

মনজুরুল ইসলাম লিটন
মনজুরুল ইসলাম লিটন

গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার জামাত-শিবিরের ছয় নেতা-কর্মীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এদিকে, রোববার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব ওরফে মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সকালে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ময়নুল হাসান ইউসুফ জামাত-শিবিরের ছয় নেতা-কর্মীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ছয় জন হলেন: ফরিদ মিয়া, সামিউল ইসলাম, হাদিসুর রহমান, জিয়াউর রহমান, হজরত আলী ও নবিনুর খন্দকার।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, মনজুরুল ইসলাম হত্যায় সংশ্লিষ্টতা আছে কি না, সে জন্য জিজ্ঞাসাবাদ করতে ছয়জনের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়।

শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছে, আগে থেকেই এ ছয় জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে বলে জানান ওসি।

এদিকে, গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব ওরফে মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুন্দরগঞ্জ থানার ওসি এ তথ্যও নিশ্চিত করেছেন।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল নিহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ