সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে আগামী ২৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
রোববার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত থাকলেও আদালতে উপস্থিত হতে পারেননি ঘটনার শিকার খাদিজা।
শারিরীকভাবে সুস্থ না থাকায় তার পক্ষে আদালতে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ আদেশ দিয়েছেন।
আলোচিত এ মামলায় ৩৭ সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ৩৩ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজে চাপাতির মতো ধারাল অস্ত্রের আঘাতের শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: