বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১০ মামলায় আগামী ১ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেছে আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দিয়েছেন।
এর আগে চেয়ারপারসনের পক্ষে তার আইনজীবী আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ সময় চেয়ে আবেদন করেন।
সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১টি মামলার আজ অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক ছিল। এসব মামলা হলো রাজধানীর দারুস সালাম থানার আটটি মামলা, রাষ্ট্রদ্রোহের একটি মামলা ও যাত্রাবাড়ী থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: