আদালত

নাসিরনগরে হামলার উস্কানিদাতা সুরুজ আলী আদালতে

নাসিরনগরে হামলার উস্কানিদাতা সুরুজ আলী আদালতে
নাসিরনগরে হামলার উস্কানিদাতা সুরুজ আলী আদালতে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বতসবাড়িতে হামলার ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেপ্তার ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি সুরুজ আলীকে সোমবার আদালতে হাজির করা হয়েছে।

সকালে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুরুজ আলীকে হাজির করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।

রোববার রাত ৮টার দিকে নাসিরনগরের চাপড়তলা গ্রামে নিজ বাড়ি থেকে সুরুজ আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়ছে, গত ৩০ অক্টোবরে হিন্দু পাড়ায়া হামলার ঘটনায় সুরুজ আলীর প্রত্যক্ষ ভূমিকা ছিলো।

ওইদিন আহলে সুন্নত ওয়ালের একটি সভায় তার উস্কানিমূলক বক্তব্যের পরই হামলাটি চালানো হয়।

বিভিন্ন ভিডিও ফুটেজে পুলিশ এর প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে, ঘটনার পর পরই তিনি গা ঢাকা দেন। সুরুজ আলী এ মামলার অন্যতম আসামি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ