আদালত

নাসিরনগর হামলা: আ’লীগ নেতা সুরুজ ২ দিনের রিমান্ডে

নাসিরনগর হামলা: আ’লীগ নেতা সুরুজ ২ দিনের রিমান্ডে
নাসিরনগর হামলা: আ’লীগ নেতা সুরুজ ২ দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় গ্রেপ্তার স্থানীয় আওয়ামী লীগ নেতা সুরুজ আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ আদেশ দেন।

রোববার রাতে চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

সোমবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

ওই আবেদনের ওপর আজ- মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হয়।

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় করা আটটি মামলায় এ পর্যন্ত ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়ছে, গত ৩০ অক্টোবরে হিন্দু পাড়ায়া হামলার ঘটনায় সুরুজ আলীর প্রত্যক্ষ ভূমিকা ছিলো।

ওইদিন আহলে সুন্নত ওয়ালের একটি সভায় তার উস্কানিমূলক বক্তব্যের পরই হামলাটি চালানো হয়।

বিভিন্ন ভিডিও ফুটেজে পুলিশ এর প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে, ঘটনার পর পরই তিনি গা ঢাকা দেন। সুরুজ আলী এ মামলার অন্যতম আসামি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ