আদালত

খালেদার রিভিশন আবেদন খারিজ হাইকোর্টে

খালেদা জিয়া
খালেদা জিয়া

খালেদার রিভিশন আবেদন খারিজ হাইকোর্টে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাক্ষ্যগ্রহণে শপথ আইন ‘না মানার’ কারণ দেখিয়ে ৩২ জনের সাক্ষ্য ফের নেয়ার নির্দেশনা চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রিভিশন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

পাশাপাশি ভবিষ্যতে যে কোনো মামলায় সাক্ষ্য নেয়ার ক্ষেত্রে ‘শপথ আইন’ যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে আইন সচিব ও রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

সাংবাদিকদের ব্যারিস্টার বদরুদ্দোজা বলেন, সাক্ষ্যগ্রহণের সময় ‘গড’ এর নামে শপথ করতে হয় কিন্তু চেয়ারপারসনের ৩২ সাক্ষীর ক্ষেত্রে এটা মানা হয়নি।

তবে আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে খালেদি জিয়ার আইনজীবী বলেন এ বিষয় নিয়ে আবার তারা আপিল বিভাগে।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ২০০৯ সালে সুপ্রিম কোর্ট সাক্ষ্য নেয়ার বিষয়ে যে সার্কুলার জারি করেছিলো সেটা নিশ্চিত করতে আইন সচিব ও রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে।

এই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে এবং ফের সাক্ষ্যে নেয়ার নির্দেশনা চেয়ে খালেদা জিয়ার করা আবেদনটি হাইকোর্টের আরেকটি বেঞ্চে বাতিল হওয়ার পর ৬ ডিসেম্বর রিভিশন আবেদন করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগের এ মামলার বিচার চলছে বকশীবাজারে ঢাকার তৃতীয় জজ আদালতের অস্থায়ী এজলাসে।

২০১০ সালে দায়ের হওয়া এ মামলার কার্যক্রম আটকাতে এর আগেও বেশ কয়েক দফায় হাইকোর্টে আবেদন করে সফলতা পাননি বিএনপি চেয়ারপারসন। মামলায় মোট ৩২ জনের সাক্ষ্য্গ্রহণ হয়েছে।

এ মামলায় খালেদা জিয়া ছাড়াও অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এদের মধ্যেপ জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

নিম্ন আদালতের কার্যক্রম:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রাথমিক তদন্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি- আসামিপক্ষের আইনজীবীর জেরায় আদালতে এমন বক্তব্য দিয়েছেন মামলার প্রথম অনুসন্ধান কর্মকর্তা নূর উদ্দিন আহমেদ।

এরপর, খালেদার বিরুদ্ধে এ মামলা আর চলতে পারে না বলে যুক্তি তার আইনজীবীদের। তবে, এ বক্তব্য মামলায় কোনোও প্রভাব ফেলবে না বলে মনে করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

অন্যদিকে, দুর্নীতির আরেক মামলায় বিএনপি চেয়ারপারসনের আত্মপক্ষ সমর্থনের পরবর্তী দিন ২৬ জানুয়ারি ঠিক করেছে আদালত।

দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে পুরাণ ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষীদের শপথকে চ্যালেঞ্জ করে তার পক্ষে উচ্চ আদালতে আবেদনের সুরাহা না হওয়ায় আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে ২৬ জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেন। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রথম অনুসন্ধান কর্মকর্তা নূর উদ্দিন আহমেদকে জেরা করেন আসামপক্ষের আইনজীবীরা। ওই মামলায় খালেদা জিয়ার সম্পৃক্ততা না পাওয়ার কথা আদালতে জানান তিনি।

এজলাসে দু'ঘণ্টা অবস্থানের পর দুপুরে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন।

খালেদা জিয়া চলে যাওয়ার পর আদালতের কার্যক্রম এবং সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন তার আইনজীবীরা।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষীদের সাক্ষ্য যথাযথভাবে নেয়া হয়নি বলে দাবি করেন ব্যারিস্টার মাহববুউদ্দিন খোকন ও সানাউল্লাহ।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় প্রথম অনুসন্ধান কর্মকর্তার বক্তব্যের বিষয়টি তুলে ধরে তারা এই মামলাকে ভিত্তিহীন বলে দাবি করেন।

এছাড়া, মামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে আদালত প্রভাবিত হতে পারে এমন কথাও বলেন তারা।

তবে, দুদকের আইনজীবী কাজল বলেন, অনুসন্ধান কর্মকর্তার প্রাথমিক তদন্তে বিএনপি চেয়ারপারসনের সম্পৃক্ততা না থাকলেও চূড়ান্ত প্রতিবেদনে তার নাম উল্লেখ করা হয়েছে। এতে, মামলার কার্যক্রমে ব্যাঘাত ঘটবে না।

ওই মামলায় ১৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ