গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া শিবিরের ক্যাডার আশরাফুল ও জহুরুলকে রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
সকালে আদালতে হাজির করা হলে পুলিশ তাদের ৭দিনের রিমান্ডের আবেদন করে। পরে, আদালতের বিচারক মাঈনুল হাসান ইউসুফ শুনানি শেষে আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসের আদালতে তাদের হাজির করা হলে তিনি রোববার শুনানির দিন ঠিক করে।
গত বৃহস্পতিবার ঢাকার বাড্ডা থেকে র্যা ব শিবিরের ক্যাডার আশরাফুল ও জহুরুলকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে আশরাফুলের বাবা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামাতের আমির।
এর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার জামাত-শিবিরের ছয় নেতা-কর্মীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর আগে গত রোববার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব ওরফে মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।
সকালে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ময়নুল হাসান ইউসুফ জামাত-শিবিরের ছয় নেতা-কর্মীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ওই ছয় জন হলেন: ফরিদ মিয়া, সামিউল ইসলাম, হাদিসুর রহমান, জিয়াউর রহমান, হজরত আলী ও নবিনুর খন্দকার।
উল্লেখ, এদিকে, গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব ওরফে মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুন্দরগঞ্জ থানার ওসি এ তথ্যও নিশ্চিত করেছেন।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল নিহত হন।