আদালত

৭ খুন: দোষীদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

 মাহবুবে আলম
মাহবুবে আলম

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার রায় আগামীকাল-সোমবার—এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দোষীদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেছেন।

রোববার আদালত নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

যারা জনগণের যানমালের রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল তারাই যদি এধরনের অপরাধ করে থাকে তাহলে তারা ক্ষমা পাওয়ার অযোগ্য।

নৃশংস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার তদন্তকারী সংস্থা মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে গ্রেপ্তারকৃত ২৩ আসামির উপস্থিতিতে যুক্তিতর্ক শেষে আদালত আগামীকাল –সোমবার রায়ের দিন ঠিক করেছে।

এদিকে, আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন নিহতের স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

প্রসঙ্গত: ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার কলাগাছিয়া শান্তিনগর এলাকায় মরদেহ ভেসে উঠলে অপহৃত ওই সাত জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ