আদালত

অপরাধী যত বড় হোক দায়মুক্তি পাবে না: প্রধান বিচারপতি

সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

স্বল্পতম সময়ের মধ্যে নারায়ণগঞ্জের ৭ খুন মামলার বিচার নিষ্পত্তি হওয়ায় বিচার বিভাগের প্রতি দেশের মানুষের আস্থা বেড়েছে বলে মনে করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

মঙ্গলবার প্রধান বিচারপতির দুই বছর পূর্তি উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

এসকে সিনহা বলেন, অপরাধী যত বড় হোক না সে দায়মুক্তি পাবে না।

চ্যাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রভাবশালী আসামি র্যা বের কতিপয় কর্মকর্তা রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যা সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে। সুপ্রিম কোর্টের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হয়। স্বল্পতম সময়ের মধ্যে ওই মামলার বিচার নিষ্পত্তি করায় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও বেড়েছে।

দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

প্রধান বিচারপতির বাণীতে বলা হয়, রাষ্ট্রের প্রত্যেক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বতন্ত্র চাকরির বিধান রয়েছে।

অধস্তন আদালতের বিচারকদের কাজের প্রতীকী ধরন অন্যদের চেয়ে স্বতন্ত্র অভিহিত করে প্রধান বিচারপতি বলেন, বিচারকদের শৃঙ্খলার বিষয়ে নির্বাহী বিভাগের হস্তক্ষেপের সুযোগ থাকলে অধস্তন আদালতের বিচারকদের পক্ষে স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন হওয়ার আশঙ্কা থাকে।

সংগত কারণে বিচার বিভাগের জন্য পৃথক শৃঙ্খলা ও আপিল বিধিমালা প্রণয়ন আবশ্যক বলে এর খসড়া প্রণীত হয়েছে। অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণসংক্রান্ত বিধিমালা গেজেট প্রকাশের বিষয়ে সরকারের সঙ্গে সামান্য বিষয়ে দ্বিমত থাকলেও তা অচিরেই দূর হবে বলে আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, বিচারকদের স্বতন্ত্র আচরণ ও শৃঙ্খলা বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হলে বিচার বিভাগ পৃথক্করণের উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ