আদালত

প্রয়াত প্রধানবিচারপতির সম্মানে বন্ধ থাকবে সর্বোচ্চ আদালত

প্রয়াত প্রধানবিচারপতির সম্মানে আজ বন্ধ থাকবে সর্বোচ্চ আদালত
প্রয়াত প্রধানবিচারপতির সম্মানে আজ বন্ধ থাকবে সর্বোচ্চ আদালত

সদ্য প্রয়াত সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার পর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যকম বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সৈয়দ আমিনুল ইসলাম বলেন, আজ বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের জানাজা হবে।

গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন রুহুল আমিন (৭৪)। তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের ১৬ তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৮ সালের ১ জুন দায়িত্ব নেন বিচারপতি রুহুল আমিন। ২০০৯ সালের ২২ ডিসেম্বর অবসরে যান তিনি।

১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন রুহুল আমিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এমএ এবং ১৯৬৬ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৬৭ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন তিনি। ১৯৮৪ সালে জেলা ও দায়রা জজ হন। ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন রুহুল আমিন। ২০০৩ সালের ১৩ জুলাই আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে রুহুল আমিন ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ