আদালত

সুরঞ্জিতের সাবেক এপিএসের ৫ বছরের কারাদণ্ড

মোহাম্মদ ওমর ফারুক
মোহাম্মদ ওমর ফারুক

দুর্নীতির মামলায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্তরে সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ ওমর ফারুকের ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।

একই সঙ্গে এক কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর ছয় মাস কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও মোহাম্মদপুরে তার একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, সম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের ঘটনায় ২০১২ সালের আগস্ট মাসে রমনা থানায় দুদকের উপ-পরিচালক রাশেদুর রেজা বাদী হয়ে মামলা করেন। পরে এ ঘটনায় বাদী তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, ফারুক তার হিসাব বিবরণীতে ৫০ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর এবং ১ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকার অস্থাবর সম্পদের কথা বললেও সেখানে ২ লাখ ৪৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে।

এছাড়া তার নামে ১ কোটি ৩ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে— যা তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ