রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলায় প্রত্যক্ষদর্শীসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার আসামি জেএমবির ৫ সদস্যকে রংপুর বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে হাজির করা হয়। বেলা এগারোটায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
জানা গেছে, প্রথমে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী আনোয়ারা বেগম— পরে ঘটনার পর যারা হোশি কোনিওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এবং স্থানীয় কয়েকজনের সাক্ষ্য নেয়া হয়।
মঙ্গলবার ও বুধবার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
২০১৫ সালের ৩ অক্টোবর কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে জাপানি নাগরিক হোশি কোনিওকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জেএমবির আট সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: