এমপি লিটন হত্যা মামলায় জামাতের সাবেক এমপি আব্দুল আজিজের পিএস মাকসুদুর রহমান মুকুল ওরফে মুকুল মিসকিন এবং স্থানীয় জামাত নেতার ছেলে সাইফুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ রিমান্ড মঞ্জুর করেন।
মুকুল মিসকিন মানবতাবিরোধী অপরাধ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জামাতের সাবেক এমপি আব্দুল আজিজের একান্ত সহকারি ছিলেন। আর সাইফুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামাতের আমির ইউনুস আলীর ছেলে।
বৃহস্পতিবার সুন্দরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: