আদালত

আ’লীগ এমপির বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

অ্যাডভোকেট মোসলেম উদ্দিন
অ্যাডভোকেট মোসলেম উদ্দিন

ময়মনসিংহের ফুলবাড়িয়ার আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হয়েছে।

সোমবার দুপুরে ফুলবাড়িয়ার মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের দুই নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় এমপি মোসলেম উদ্দিন ছাড়াও ১৬ আসামির নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় জনপ্রতিনিধি থেকেই মোসলেম উদ্দিন পাকিস্তানি সেনাদের সঙ্গে হাত মিলিয়ে ফুলবাড়িয়ায় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো নৃশংস অপরাধ করেন।

এ সব কর্মকাণ্ডে এমপি মোসলেম উদ্দিন ছাড়াও উল্লেখিত আসামিরা সরাসরি জড়িত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ