আদালত

অ্যাটর্নি জেনারেলের পদ নিয়ে রিট খারিজ

মাহবুবে আলম
মাহবুবে আলম

মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার সকালে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

বয়স পেরিয়ে যাওয়ার পরেও অ্যাটর্নি জেনারেল পদে মাহবুবে আলম বহাল থাকায় তার এ পদে থাকার বৈধতা নিয়ে গত বছরের ৯ নভেম্বর একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী ৬৭ বছর পার হলে অ্যাটর্নি জেনারেলের পদে থাকা অসংবিধানিক। আবেদনটি ১০ নভেম্বর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চে উঠলে তা শুনতে বিব্রত বোধ করেন একজন বিচারপতি।

পরে প্রধান বিচারপতি রিট শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করে দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ