রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলায় প্রত্যক্ষদর্শীসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
আমাদের সংবাদাতা জানিয়েছেন, মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তায় মামলার আসামি জেএমবির ৫ সদস্যকে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে হাজির করা হয়।
পরে বেলা ১১টায় সাক্ষ্যগ্রহণ শুরু হলে আদালতে সাক্ষ্য দেন ওই ঘটনার তিন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দুই জন।
২০১৫ সালের ৩ অক্টোবর কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে জাপানী নাগরিক হোশি কোনিওকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জেএমবির আট সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: