এক যুগেরও বেশি সময় ধরে বিনা বিচারে বন্দী সাত জনের মধ্যে ৫ জনকে জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
জামিন পাওয়া ব্যক্তিরা হলেন রাসেল শেখ, মো. পারভেজ, মাসুদ, লিটন চাম্বুগং ও বাবু। এছাড়া এক যুগ কারাগারে থাকা রাজীব ও সাঈদুরের বিরুদ্ধে হওয়া মামলা তিন মাসের মধ্যে নিস্পত্তির নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
গত বছরের ৯ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে এক যুগেরও বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে থাকা ওই সাত বন্দীর বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ প্রতিবেদনটি আদালতের নজরে আনা হলে ওই সাতজনকে কেনো জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
একইসঙ্গে তাদেরকে আদালতে হাজির করার নির্দেশও দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: