সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় নিহতের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সকালে লালদীঘিতে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন ও মা শাহেদা মোশাররফ। সকাল সাড়ে ১১ টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামান।
এর আগে গত ২২ ডিসেম্বর মিতুর বাবাকে জিজ্ঞাসাবাদ করেছিল গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোডে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মাহমুদা খানম মিতু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: