আদালত

ভারতীয় তিন টিভি চ্যানেলের সম্প্রচার চলবে

ভারতীয় তিন টিভি চ্যানেলের সম্প্রচার চলবে
ভারতীয় তিন টিভি চ্যানেলের সম্প্রচার চলবে

স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা-ভারতীয় এ তিন টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বাংলাদেশে চলবে।

রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন চ্যানেলের বাংলাদেশে সম্প্রচার বন্ধ প্রশ্নে দেয়া রুল খারিজ করে দিয়েছে।

এ আদেশের ফলে তিন চ্যানেলের সম্প্রচার চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। স্টার জলসা ও স্টার প্লাসের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। জি বাংলার পক্ষে ছিলেন আইনজীবী সামসুল হাসান।

এর আগে ২৫ জানুয়ারি রুলের শুনানি শেষে আদালত আজ রোববার রায়ের জন্য দিন ঠিক করে।

রিটেরপক্ষের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া সাংবাদিকদের বলেন, হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

তিন টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে আইনজীবী শাহীন আরা লাইলী ২০১৪ সালের অক্টোবরে রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দেয়। ওই রুলে তিন চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। তথ্য সচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যানসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর ৮ জানুয়ারি শুনানি শুরু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ